রাজধানীর শাহজালাল (রহ.) বিমানবন্দরে ছয় কেজি সোনাসহ ৭ জনকে আ’টক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা সংস্থা তাদেরকে আটক করে।
শাহজালাল বিমানবন্দরের সহকারী পরিচালক ইফতেখার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা দুবাইফেরত বলে জানা গেছে।
শুল্ক গোয়েন্দার খুদে বার্তায় জানানো হয়, দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই সোনা আসে। জব্দ সোনার ওজন প্রায় ৬ কেজি।
শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, সোনা জ’ব্দের এই ঘ’টনায় জ’ড়িত স’ন্দেহে সাত ব্যক্তিকে আট’ক করা হয়েছে।
ঘট’নার বিস্তারিত বিবরণ ও আ’টক ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানাননি শুল্ক গোয়েন্দারা।
