৪৫ দেশ নিয়ে নৌ মহড়া চালাবে পাকিস্তান!

বন্দরনগরী করাচির উপকূলে ইরানসহ ৪৫ দেশের অংশগ্রহণে নৌ মহড়া চালানোর জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের নৌ বাহিনী। আগামী ১১ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে।

এ মহড়ায় পর্যবেক্ষক দেশ হিসেবে অংশ নেবে ইরান। নৌ মহড়ার নাম দেয়া হয়েছে আমান-২১।(খবর পার্স টুডের) পাকিস্তানি নৌ বাহিনী জানিয়েছে, ৪৫ দেশের মধ্যে কয়েকটি দেশ তাদের যু’দ্ধজা’হাজ-সহ যোগ দেবে। তবে কয়েকটি দেশ শুধুমাত্র প্রতিনিধিদল পাঠাবে।

২০০৭ সাল থেকে পাকিস্তানের নৌ-বাহিনী আমান সিরিজ মহড়া চালিয়ে আসছে। ২০১৯ সালের মহড়ায় ইরান পাকিস্তানি নৌ বাহিনীর কাছ থেকে আ’মন্ত্রণ পেয়েছিল। পাকিস্তানের পক্ষ থেকে এ মহড়া অনুষ্ঠিত হওয়ার কারণে বিভিন্ন দেশের নৌ বাহিনীর মধ্যে সহযোগিতামুলক সম্পর্ক তৈরি হচ্ছে।