বাস্তব জীবনে চুটিয়ে প্রে’ম করছেন কলকাতার আ’লোচিত জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। তাদের প্রে’মের বিষয়টি টলিপাড়ার সবারই জানা। এবার নাকি বিয়েটা সেরেই ফেললেন এ তারা। তবে বিয়ে করলেও এই জুটির এখনই সংসার করা হচ্ছে না! কারণ তাদের এ বিয়ে বাস্তব জীবনে নয় বরং ক্যামেরার পর্দায়।
ঘটনা হলো- পর্দায় আবারো একসঙ্গে বনি-কৌশানী। সুদেষ্ণা রায় ও অ’ভিজিৎ গুহ পরিচালিত ‘বিয়ে ডট কম’ সিনেমায় দেখা যাবে তাদের। রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়েছে সম্প্রতি। জানা গেছে, এ সিনেমাতে বিয়ে সেরে ফেলবেন বনি ও কৌশানি।
ম্যাট্রিমোনিয়াল সাইট এবং তাতে আত্মীয়তা করার সুবিধা-অ’সুবিধা নিয়ে ‘বিয়ে ডট কম’ সিনেমা’র গল্প। সিনেমায় ‘অয়ন’ চরিত্রে দেখা যাবে বনিকে। আর কৌশানী অ’ভিনয় করেছেন ‘শ্রেয়া’ চরিত্রে। বনি-কৌশানী ছাড়াও এতে দেখা যাবে পায়েল সরকার ও জয়ী দেবরায়কে।
বর্তমান সময়ের টালিউডের আ’লোচিত নায়িকাদের মধ্যে অন্যতম কৌশানী। এর আগে, ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘তোমাকে চাই’, ‘জিও পাগলা’, ‘জানবাজ’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন বনি-কৌশানী। বনি ছাড়াও সোহম চক্রবর্তী ও দেব বিপরীতেও দেখা গিয়েছিল তাকে।
