দুঃসময়ে পাশে দাঁড়ানোয় ইরানের কাছে কৃতজ্ঞ কাতার

দুঃসময়ে সহযোগিতা করার জন্য আবারও ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রশংসা করেছে কাতার।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মো. বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, সৌদি আরব ও তার মিত্র দেশগুলো যখন কাতারের বি;রু;দ্ধে অ;বরো;ধ আরোপ করে তখন নিজের আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছিল ইরান।

কাতারের জন;গণের জন্য ওষুধ এবং খাদ্য সংগ্রহের একমাত্র পথ ছিল ইরান।ইসলামি প্র;জাতন্ত্র ইরানের সহযোগিতার জন্য কা;তার কৃ;তজ্ঞ বলে তিনি জানান।

রিয়াদের দিক-নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র নীতি নি;র্ধার;ণ না করার কারণে ২০১৭ সালের ৫ জুন সৌদি আরব তার কয়েকটি মিত্র দেশকে সঙ্গে নিয়ে কাতারের ওপর অ;ব;রো;ধ আ;রো;প করে এবং দে;শ;টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

সৌদি আরব ও তার মিত্র দেশগুলো কাতারের জন্য আকা;শসী;মাও বন্ধ করে দেয়। এ সময় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী

এবং ঔষধ সংগ্রহের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করে ইরান। ইরান নিজেও কাতারে খাদ্য সামগ্রী ও ওষুধ সরবরাহ করে।

দুঃসময়ে সহযোগিতার জন্য এর আগে কাতারের আমিরও একাধিকবার ইরানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।