ফ্রান্সের লে হেভরে বন্দরের গুদামে ভ’য়াবহ আগুন

লেবাননের পর এবার ফ্রান্সের একটি বন্দরের গুদামে ভয়াবহ অগ্নি;কাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার দেশটির

লে হেভরে বন্দরের পাশে একটি ভবনে হঠাৎ আগুন ধরে যায়। তবে এতে কোনো হতা’;হতের খবর পাওয়া যায়নি। খবর ডেইলি সাবাহ’র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, আগুন লাগার পরপরই কালো ধোয়ায় ছেয়ে যায় চারপাশ। খবর

পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

পরে এক বিবৃতিতে সেখানকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় পুলিশ। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।