গুরতর অ;সুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো দেশের জনপ্রিয় সাবেক ফিফা রেফারি আবদুল আজীজকে। তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন।
আবদুল আজীজের কন্যা মাকসুদা আজীজ জাগো নিউজকে জানিয়েছেন, ‘হৃদরোগে আক্রান্ত হলে গত সোমবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনারি কেয়ার ইউনিট (সিসিইউতে) চিকিৎসাধীন আছেন। অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে ডা;ক্তার বলেছেন পুরোপুরি সু;স্থ হতে সময় লাগবে।’
আবদুল আজীজ বাংলাদেশের ফুটবলের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি ১৯৭৪ সালে ৩০ টাকা পারিশ্রমিকে সহকারী রেফারি হিসেবে প্রথম ফুটবল ম্যাচ পরিচালনা করেন।
প্রথম বাঁশি হাতে নিয়েছিলেন (পূর্ণাঙ্গ রেফারি) ১৯৭৫ সালে ব্রাদার্স ও ঢাকা ওয়ান্ডারার্সের ম্যাচে। ২০০০ সালে অবসর নেয়ার আগে তিনি ফিফা রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ১৯৮১ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত।
২৮ বছর বয়সে ফিফা রেফারি হয়েছিলেন। তিনি ছিলেন ওই সময় সর্বকনিষ্ঠ ফিফা রেফারি। বিশ্বকাপ বাছাই, অলিম্পিক বাছাই, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসসহ ২৮টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।
ঘরোয়া ফুটবলে তার চালানো ম্যাচের সংখ্যা পাঁচ শতাধিক। তিনি অগ্রণি ব্যাংক ও ইস্কাটন সবুজ সংঘের কোচের দায়িত্বও পালন করেছেন। তার কোচিংয়ে অগ্রণি ব্যাংক ফুটবল দল প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উঠেছিল।
১৯৮০ সালে আব্দুল আজীজ অফিসার পদে অগ্রণি ব্যাংকে যোগ দিয়েছিলেন। অবসরে গেছেন ২০১১ সালে এজিএম হয়ে। ব্যক্তি জীবনে তিনি তিন কন্যার পিতা। বড় মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। মেজো মেয়ে মাকসুদা আজীজ সাংবাদিকতা করেন। আছেন প্রথম আলোতে। ছোট মেয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে অনার্সে পড়েন।
