মাশরাফীর সহায়তায় মাত্র ৪৫ মিনিটে করোনা পরীক্ষা

নড়াইল আধুনিক সদর হাসপাতালে এখন থেকে মাত্র ৪৫ মিনিটেই করোনা পরীক্ষা করা যাবে। নড়াইল-২ আসনের এমপি

ও সাবেক ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজার আন্তরিক সহযোগিতায় স্থাপিত হয়েছে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে ক;রোনা পরীক্ষার অত্যাধুনিক পদ্ধতির মেশিন।

শনিবার বেলা ১১টায় আধুনিক সদর হাসপাতালের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-২ এর এমপি মাশরাফী বিন মোর্ত্তজা।

এতে প্রধান অতিথি ছিলেন পরিচালক এমবিডিসি ও লাইন পরিচালক টিবি-লেপ এবং এএসপি স্বাস্থ্য অধিদফতরের অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম।

আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুরের সভাপতিত্বে ডিসি আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, এসপি মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ

সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, সিভিল সার্জন ডা.

মো. আবদুল মোমেন, সিনিয়রর টিবি বিশেষজ্ঞ-ইউএসএআইডি সাপোর্টেড আইডিডিএস প্রকল্প ও কোর গ্রুপ সদস্য, জিএলআই (গ্লোবাল ল্যাবরেটরি ইনেসিয়েটিভ), বিশ্ব স্বাস্থ্য সংস্থার সরদার তানজির হোসেন, নড়াইল প্রেস ক্লাবের

সভাপতি এনামুল কবির টুকু, মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ডাক্তারসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান বাবু জানান, জরুরি বিবেচনা করে বাছাইকৃত রোগীদের যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে করোনা পরীক্ষা করা হবে। এছাড়া একটু স্বাভাবিক রোগীদের আগের মতোই নমুনা সংগ্রহ করে খুলনা বা অন্য কোনো জেলার সরকারি হাসপাতাল থেকে পরীক্ষা করা হবে।