চীনে ফিরে যেতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশী শিক্ষার্থীরা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনভাইরাস মহামারীর কারনে জরুরি ভিত্তিতে চিনের উহান থেকে সরকারি তত্ত্বাবধানে ৩১৩ জন শিক্ষার্থীকে ফিরিয়ে আনা হলেও এসময়ে চীনের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ৩০০০ এর উপরে শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরে আসে।

সে সময়ের পরিস্থিতি বিবেচনা করে জরুরি ভিত্তিতে অনলাইনে পাঠদান করা হলেও বর্তমানে চীনে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসায় তাদের বিশ্ববিদ্যালয় গুলো খুলে দেওয়া হয়েছে, আর এতে বিপাকে পড়েছে বাংলাদেশে আটকে পড়া শিক্ষার্থীরা,

ভিসা প্রক্রিয়া এখনো স্বাভাবিক না হওয়ায় এবং ফ্লাইট নিষেধাজ্ঞা থাকায় তারা চীনে প্রবেশ করতে পারছেন না, এর জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ নিতে ৩০০০ এর উপর শিক্ষার্থীর পক্ষ্য থেকে ৭ জনের একটি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বরাবর চিঠি পৌঁছে দেয়।

উক্ত চিঠিতে তারা চীনে ফিরে গিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় কুটনীতিক প্রদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রনালয়কে অনুরোধ করে।

চিঠির প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রনালয়ের একটি সূত্র জানিয়েছে, তারা এই বিষয়ে অবগত আছেন, এবং খুব শীঘ্রই তারা কুটনীতিকভাবে ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক করে আলোচনার মাধ্যমে চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করে।