রাজধানীর সদরঘাটের অদূরে শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের দ্রুত উদ্ধার, চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ২৯ জুন এক বিজ্ঞপ্তিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, দীর্ঘ দিন যাবৎ সরদঘাটের এপার থেকে ওপারে যাতায়াতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে অসংখ্য প্রাণহানী ও হতাহতের ঘটনা ঘটছে। কর্তৃপক্ষের উদাসীনতায় এসব দুর্ঘটনা বেড়েই চলেছে। এসব দুর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হতাহতদের দ্রুত উদ্ধার ও বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি নিহতদের লাশ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের খরচে প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে দেওয়া এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবিও জানান
