এইমাত্র ঝড়ে ভেঙে পড়লো বিমান, শি’শুসহ নি’হত ৫

যু’ক্তরাষ্ট্রে এক ভ’য়াবহ বিমান দুর্ঘ’টনায় এর পাঁচ আরোহীর সবাই নি’হত হয়েছেন। দুই শি’শুসহ নি’হতদের চারজনই এক পরিবারের সদস্য। বাকি একজন পাইলট।

শুক্রবার স্থানীয় সময় বিকেল সোয়া ৩টার দিকে জর্জিয়া অঙ্গরাজ্যের ইটন্টন শহরের কাছে এই ম’র্মা’ন্তিক দুর্ঘ’টনাটি ঘটে। শহর থেকে ছয় মাইল উত্তর-পূর্বে ঘন জঙ্গলের মধ্যে বি’ধ্বস্ত হয় বিমানটি।

জানা যায়, দুই শি’শুসহ ওই পরিবারের চারজন দুই ইঞ্জিনের ছোট বিমানটিতে করে জর্জিয়া থেকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে যাচ্ছিল। সেখানে তাদের একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ার কথা ছিল। অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গিয়ে নিজেরাই লা’শ হয়ে গেলেন।

স্থানীয় সংবাদমাধ্যম ফক্স-৫ জানিয়েছে, দুপুর ২টার দিকে ফ্লোরিডা থেকে চার যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল প্লেনটি। বিকেল ৫টার দিকে বিমানটির নিউ ক্যাসলে অবতরণের কথা ছিল। পথিমধ্যে পুতনাম কাউন্টি এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে প্লেনটি। এর কিছুক্ষণ পরেই বি’ধ্বস্ত হয় Piper PA-31T বিমানটি।

তবে বিমানটি কি কারণে বি’ধ্বস্ত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আর ঝড়ের কারণেই এটি ভেঙে পড়েছে কিনা সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।