​মোহাম্মদপুরে সাবেক মন্ত্রীর বাসায় করোনা রোগী, ৪ সড়ক লকডাউন

সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী ও লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক জিয়ার রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের বাসাসহ মোহাম্মদপুরের আরও চারটি সড়কের বাসায় মোট ৮ জন করোনা আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুর থানা পুলিশ ও আইইডিসিআরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পুরো রোড লকডাউন করে দেওয়া হয়েছে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রওশানুল হক সৈকত ব্রেকিংনিউজকে বলেন, বিকালে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোড, তাজমহল রোডের ২০ সিরিয়াল রোড, বাবর রোডের কিছু অংশ, আদাবর ও বসিলার পশ্চিম অংশ লকডাউন করা হয়েছে।

তিনি বলেন, সবাই বাসায় থাকবেন। আমরা সতর্ক হওয়ার জন্য মাইকিং করছি। বিশেষ প্রয়োজন হলে ৩৩৩ তে কল দিয়ে আপনার কাঙিক্ষত সেবা পেতে পারেন।

রোগীর সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আইইডিসিআর ভালো বলতে পারবে। এটা আমাদের বিষয় নয়।
সুত্র: ব্রেকিংনিউজ