চীনের দেয়া আক্রান্ত ও মৃতের সংখ্যা ভুয়া: গোয়েন্দা রিপোর্ট

চীনের উহানেই গত বছরের শেষ দিকে প্রথম দিকে ধরা পড়ে করোনা ভাইরাস। ফেব্রুয়ারির দিকে সেটি ভয়াবহ আকার ধারণ করে। পৃথিবী থেকেই প্রায় বিচ্ছিন্ন ছিল চীন। কিন্তু এখন পরিস্থিতি পাল্টিয়েছে। উল্টো ইউরোপ ও পশ্চিমরাই এখন পৃথিবী থেকেই বিচ্ছিন্ন।

চীনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজারের ওপর। মারা গেছেন ৩ হাজার ৩১৮ জন। তবে এই সংখ্যা নিয়ে পশ্চিমরা মিডিয়াগুলো আগে থেকেই সন্দেহ করে আসছে। এবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে উঠেছে এলো করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাত্রা নিয়ে তথ্য গোপন করেছে চীন, সেই সঙ্গে আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি।

গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, চীনের করোনাভাইরাস নিয়ে হোয়াইট হাউসকে এমন প্রতিবেদন দিয়েছে মার্কিন গোয়েন্দারা। অন্তত তিনজন মার্কিন কর্মকর্তা এ বিষয়ে নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তারা জানান, প্রতিবেদনটি খুবই গোপনীয়। তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি। তবে তারা জানান, আক্রান্ত এবং মৃত্যুর বিষয়ে চীনের প্রকাশ করা প্রতিবেদন ইচ্ছাকৃতভাবে অসম্পূর্ণ। দুজন কর্মকর্তা জানান, মার্কিন গোয়েন্দারা প্রতিবেদনটিতে এই সিদ্ধান্তে একমত হয়েছেন যে, করোনা সংক্রান্ত চীনের পরিসংখ্যান ভুয়া।

এদিকে মার্কিন গোয়েন্দাদের এই দাবি প্রত্যাখ্যান করে দিয়েছে চীন। তাদের দাবি, যুক্তরাষ্ট্র নিজের দেশে পরিস্থিতি সামলাতে না পেরে উল্টো বেইজিংকে দায়ী করছে।