খাদ্য সামগ্রী নিয়ে দরিদ্রদের বাড়িতে হাজির ইউএনও

বৈশ্বিক দুর্যোগ মহামারী করোনা ভাইরাস (কোভিড -১৯) প্রতিরোধের অংশ হিসেবে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় নরসিংদী জেলা প্রশাসন কর্মকর্তাদের উদ্যোগে মনোহরদী উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার লেবুতলা ইউনিয়নে হতদরিদ্র, নিম্ন আয়ের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু।

খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি বলেন-‘মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বিশ্বব্যাপী এই মহামারীতে দেশের একজন দরিদ্র মানুষও যেন অনাহারে না থাকে।এই নির্দেশনার বাস্তবায়নের অংশ হিসেবে আজকে তুলনামূলকভাবে দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।’

এছাড়াও তিনি সকলকে যার যার বাড়িতে অবস্থান করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।

এ সময় তাঁর সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান, উপজেলার লেবুতলা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ বাচ্চু প্রমুখ।

সূত্রঃ ওয়ার্ল্ড ট্রিবিউন