নোয়াখালীতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ও সামাজিক দূরুত্ব বজায় রাখতে লিফলেট ও প্ল্যাকার্ডসহ মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।
শনিবার সকালে নোয়াখালী প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী এলাকায় বিভিন্ন সচেতনমূলক কার্যক্রম প্রদর্শন করে। এছাড়াও নোয়াখালীর জেলার প্রধান শহরসহ ও বিভিন্ন এলাকায় সচেতনমূলক কার্যক্রম অব্যাহত রাখে সশস্ত্র বাহিনী ও পুলিশ।
এই কার্যক্রমের আওতায় জনসচেতনতা সৃষ্টিতে পায়ে হেঁটে প্ল্যাকার্ড নিয়ে মানুষের ঘরে ঘরে ছুটে যাচ্ছে তারা। সেখানে কারো হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ‘ঘনঘন হাত ধুই, করোনা থেকে নিরাপদ হই’। অপর এক প্ল্যাকার্ডে লেখা ‘বিদেশ থেকে এসেছি যারা, কোয়ারেন্টাইনে থাকব তারা’।
এ ছাড়াও করোনা নিয়ে আতঙ্ক সৃষ্টি না করার আহবান জানিয়ে লেখা অপর এক প্ল্যাকার্ড। করোনা থেকে রক্ষা পেতে কিভাবে চলাফেরা করতে হবে সে বিষয়ে লিফলেটও বিতরণ করা হয়। সেই সঙ্গে সকলকে ঘর থেকে অকারণে বাহিরে বের না হওয়ার আহবান জানানো হয়।
একই সাথে বিভিন্ন দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্লক পদ্ধতিতে সাধারণ মানুষকে কেনাকাটা করার জন্য ব্লক একে সেখানে সামাজিক দুরুত্ব নিশ্চিত করেছেন। এদিকে তারা বিদেশ হতে প্রত্যাগত ব্যক্তিবর্গের কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহে সহায়তা ও সমন্বয় করবে।
এ সময় সেনাবাহিনীর কর্ণেল কামরুল হাসান,বেগমগঞ্জ সার্কেল এসপি শাহাজাহান শেখ,বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশীদ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
