আগামী ৩ মাসের মক্তব আমেল ফি মওকুফের ঘোষণা!

১৮ মার্চ, ২০২০ থেকে আগামী ৩০ জুন, ২০২০ পর্যন্ত ৩ মাস মক্তব আমেল এর নির্ধারিত ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ ! এর ফলে এই নির্দিষ্ট সময়ের মধ্যে ইকামা মেয়াদোত্তীর্ণ হলে ইকামা নবায়ন করার সময় এই ৩ মাসের মক্তব আমেল ফি মওকুফ হবে অর্থাৎ ২৪০০ রিয়াল কম পরিশোধ করতে হবে প্রবাসীকে!

আগামী ৩ মাসের মক্তব আমেল ফি মওকুফের ঘোষণা!

গত ১৮ মার্চ ২০২০ থেকে আগামী ৩০ জুন, ২০২০ পর্যন্ত মক্তব আমেল এর নির্ধারিত ফি দাঁড়ায় ২৪০০ টাকা। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ইকামার মেয়াদ উত্তীর্ণ হলে তা স্বয়ংক্রিয়ভাবেই ৩ মাস মেয়াদ বৃদ্ধি পাবে । সৌদি আরবের পাসপোর্ট বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, ইকামা নবায়নের সময় এই ৩ মাসের ফি দিতে হবে না প্রবাসীকে! ফলে পরবর্তীতে যখনই ইকামা নবায়ন করবেন, তখন মোট নির্ধারিত রিয়ালের থেকে ২৪০০ রিয়াল কম পরিশোধ করতে হবে!

করোনাভাইরাসের জন্য বর্তমানে স্থবির হয়ে আছে সৌদি আরবের অর্থনীতি, এবং ইতিমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে শপিং মল, ফ্যাক্টরি, এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এসকল কারণেই এই সংকটের সময়ে প্রবাসী শ্রমিকদের সুবিধার্তে এই ৩ মাসের মক্তব আমেল ফি মওকুফ করলো সরকার।

ইতিমধ্যেই সৌদি আরবে সকল ইন্টারন্যাশনাল ও অভ্যান্তরীন ফ্লাইট ও গনযোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছে, এবং সারাদেশব্যাপ্তি বিশেষ কারফিউ জারি করা হয়েছে। ইতিমধ্যেই সকল শপিং মল ও সকল বিনোদনের স্থান বন্ধ করে দেয়া হয়েছে, এবং খাবারের দোকানে বা রেস্টুরেন্টে বসে খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এবং, এই বিশেষ কারফিউ ঘোষণার ফলে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফার্মেসি, সুপারমার্কেট ও খাবারের দোকান বাদে বাকি সকল দোকানপাট ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সৌদি আরবে নতুন প্রায় ২০৫ জন সহ মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬৭ জন। ইতিমধ্যেই সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ২৮ জন।