ইকামার মেয়াদ শেষ হলেই , তিন মাসের বাড়তি মেয়াদ পেয়ে যাবেন ! সৌদি প্রবাসীগণ ইকামার মেয়াদ শেষ হলেই ৩ মাসের ইকামা ফ্রি তে পাবেন সৌদি সরকারের কাছ থেকে। এই ৩ মাসেের মক্তব আমেল ফি কাওকে দিতে হবেনা।
ইকামার মেয়াদ শেষ হলেই তিন মাসের বাড়তি মেয়াদ পাচ্ছেন
স্বয়ংক্রিয়ভাবেই ৩ মাসের ইকামার মেয়াদ বেড়ে যাবে। সম্প্রতি বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিষয়ে উদ্বেগজনক সংবাদে বিশ্ববাসী অনেকটা ক্লান্ত। ভাইরাস রোধে প্রতিটি দেশ প্রতিদিনই নিচ্ছে নিত্য নতুন নানা পদক্ষেপ। দিচ্ছে দিক নির্দেশনা।
করোনাভাইরাস আক্রান্ত দেশ গুলোর মধ্যে একটি মধ্য প্রাচ্যের সব থেকে বড় শ্রম বাজার সৌদি আরব । যে দেশটিতে প্রায় ২৩ লক্ষ বাংলাদেশী প্রবাসীর বসবাস ।
করোনা ভাইরাসের কারণে সৌদি আরবেও নেয়া হয়েছে নানা পদক্ষেপ । স্কুল, কলেজ,সরকারী , বেসরকারি প্রতিষ্ঠানসহ বন্ধ রয়েছে প্রবাসীদের নানা কর্মস্থল । ফলে প্রবাসীরা অনেকটা সমস্যার মধ্যে দিন পার করছেন। আর তাই , বর্তমান অবস্থার কথা চিন্তা করে সৌদি সরকার প্রবাসীদের পাশে থেকে প্রবাসীদের জন্যও দিয়েছেন বেশ কিছু সুযোগ সুবিধা ।
যার মধ্যে অন্যতম ইকামার মেয়াদ তিন মাসের জন্য বাড়িয়ে দেয়ার ঘোষণা । যাদের ইকামার মেয়াদ ১৮-৩-২০২০ হতে ৩০-৬-২০২০ এর মধ্যে শেষ হবে তাদের ইকামার মেয়াদ অটোমেটিক আরো তিনমাস বৃদ্ধি পাবে কোন ফি ছাড়াই। এই জন্য জাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই।
অন্যদিকে যাদের ইকামার মেয়াদ ১৮-৩-২০২০ হতে ৩০-৬-২০২০ এর মধ্যে শেষ হবে তাদের যদি কফিল ফাইনাল এক্সিট দিয়ে থাকে তাহলে তা কফিল ক্যান্সেল করতে পারবে।
কেননা তাদেরও ইকামার মেয়াদ তিন মাস অটোমেটিক বৃদ্ধি পাবে। এজন্যও জাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই। তাছাড়া ১৮-৩-২০২০ হতে ৩০-৬-২০২০ এর মধ্যে কারো এক্সিট রি এন্ট্রি ভিসা ( ছুটি থাকলে) থাকার পর কেউ যদি এই সময়ে ছুটিতে যেতে না পারে তাহলে বর্তমানে ছুটি ক্যানসেল করে নিল, পরবর্তীতে তিন মাসের ছুটি কোনরকম ফি ছাড়াই
অনলাইনে কার্যকর করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ। (অর্থাৎ আরো তিন মাসের এক্সিট রি এন্ট্রি ভিসা পাবেন কোন ফি ছাড়াই) এই জন্য জাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।
