প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। দেশে এখন পর্যন্ত ৪৪ জন আক্রান্ত ও ৫ জন মারা গেছেন এই প্রাণঘাতী ভাইরাসে। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
এমন পরিস্থিতি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির ক্রিকেট খেলার অর্থ দিয়ে নড়াইলের ১২শ’ পরিবারকে খাদ্য সহায়তার প্রস্তুতি শুরু হয়ে গেছে।
এই খাদ্য সহায়তার জনপ্রতি পাঁচ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি লবন এবং একটি করে সাবান রয়েছে। এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৌমেন বোস বলেন, ‘নড়াইল সদর এবং লোহাগড়া উপজেলায় ১২শ নিন্মবিত্ত পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হবে।
তালিকা তৈরির কাজ চলছে। করোনা প্রাদুর্ভাবে সংকটকালীন এসব পরিবারের বাড়িতে গিয়ে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।’
