ডোবার ময়লা পানি দিয়ে জী’বাণুনাশক স্প্রে!

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ম’হামা’রি ক’রোনাভা’ইরাসে প্রতিরোধে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা নিয়েছে নানা উদ্দোগ। তারা তৈরি করছে জীবানুনাশক স্প্রে। তবে সেই স্প্রে তৈরিতে ব্যাবহৃত হচ্ছে ডোবার ময়লা-আবর্জনায় ভর্তি নোং’রা জীবানুযুক্ত পানি। পৌর শহরের স্টেশন রোড সংলগ্ন পৌর কবরস্থানের পূর্ব পাশের নোং’রা ডোবা থেকে জী’বাণুনাশক স্প্রে তৈরির জন্য পাইপ এর সাহায্যে পানি সংগ্রহ করতে দেখা গেছে।

ক’রোনাভা’ইরাসে সংক্রামণ প্রতিরোধে জী’বাণুনাশক স্প্রে কর্মসূচির ব্যানারে পৌরসভার গাড়িতে বুধবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে ময়লা পানি তুলেছেন দুজন শ্রমিক। জানতে চাইলে তারা বলেন, কর্তৃপক্ষের নির্দেশেই এই জায়গা থেকে পানি সংগ্রহ করা হচ্ছে।

এ ব্যাপারে ক’রোনা ভাই’রাস প্রতিরোধ কমিটির সদস্য স’চিব ভৈরব উপজে’লা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, ‘ডোবার পানি দিয়ে জীবাণনাশক স্প্রে তৈরির করার কোনো নির্দেশনা আছে বলে মনে হয় না। এছাড়াও দূষিত পানি দিয়ে জী’বাণুনাশক তৈরি হবে না বরং জী’বাণু ছড়াবে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।’

করোন ভাই’রাস প্রতিরোধ কমিটির আহবায়ক ভৈরব উপজে’লা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার একটি জাতীয় দৈনিককে জানান, ‘ময়লা আবর্জনার পানি দিয়ে কখনোই জী’বাণুনাশক তৈরি হবে না। বি’ষয়টি নিয়ে পৌর মেয়রের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভৈরব পৌরসভার মেয়র এ্যাড. ফখরুল আলম আক্কাছ এর সাথে মুঠোফোনে কথা হলে এ বি’ষয়ে তিনি অবগত নন বলে জানান। এ ছাড়াও তিনি আরো বলেন, ‘জী’বাণুনাশক স্প্রে তৈরির জন্য শ্রমিকদেরকে পৌর কবরস্থানের পশ্চিম পাশের বিল থেকে পানি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল। তারা যদি পূর্বপাশের ডোবা থেকে পানি সংগ্রহ করে থাকে তবে সেটি অনুচিত। যাচাই করে এবি’ষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্র: কালের কণ্ঠ