গৃহব’ন্দি ৮ কোটি মানুষকে ৬ মাস ফ্রি চাল দেবেন মমতা

প্রাণঘাতী করোনাভাইরাসেআ,ক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

এ পর্যন্ত ভারতে ৮ জনের মৃ’ত্যুর খবর পাওয়া গেছে।আ,ক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জনে।

তবে এবার করোনা মোকাবেলায় একগুচ্ছ পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

তিনি বলেছেন, করোনা পরিস্থিতিতে সরকারি কর্মীরা বাড়িতে থেকেও আংশিক কাজ চালিয়ে নিতে পারবেন। শুধু তাই নয়, রাজ্যের ৭ কোটি ৯০ লাখ মানুষ রেশনে প্রতি মাসে ২ টাকা কেজি দরে চাল পেতেন; এখন সেটি বিনামূল্যে দেয়া হবে।

মমতা বলেন, রাজ্য সরকার আগামী সেপ্টেম্বর পর্যন্ত দরিদ্রদের বিনামূল্যে চাল দেবে। আগে দরিদ্ররা চাল প্রতি কেজি ২ রুপি এবং গম প্রতি কেজি তিন রুপিতে পেতেন। এখন তারা সেগুলো একদন বিনামূল্যেই পাবেন। মাসে একজন সর্বোচ্চ ৫ কেজি চাল এবং পাঁচ কেজি গম পাবেন।

তৃণমূলের এই নেত্রী বলেছেন, আমি প্রত্যেকেই অনুরোধ জানাচ্ছি জনসমাগম এড়িয়ে চলুন। এটা কঠোরভাবে মেনে চলুন। সরকারি হা*সপা*তালগুলোতে ৮০০ শয্যা প্রস্তুত আছে। তবে রাজারহাটে নতুন ভবনের আরও ৮ হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আমাদের আরও অবকাঠামো দরকার। আম’রা এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনও সহায়তা পাইনি। রাজ্যে টেস্টিং কিট এবং ল্যাবরেটরির ঘাটতি রয়েছে। ভি`ডিও কনফারেন্সে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এসব সমস্যার কথা জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন, বিষয়গুলো দেখা হচ্ছে।