আক্কেলপুরে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে কৃষকের উৎপাদিত সবজিতে

জয়পুরহাটের আক্কেরপুরে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে কৃষকের সবজির উপর। দাম কমায় বিপাকে কৃষক। গত কাল থেকে আক্কেলপুরের হাট বাজারে সবজি-বেগুন, করলা, ডাঁটা, মিষ্টি কুমড়ার দাম একেবারে কম।

এ চিত্র আক্কেলপুর উপজেলার হাট বাজার সমুহ ঘুরে কৃষকদের সাথে আলাপ করে জানা গেছে। কৃষকদের কাছ থেকে ফরিয়া ও আড়ৎদাররা প্রতিমন বেগুন কিনছেন রকম ভেদে ৮০ টাকা থেকে ২শ’টাকায়।

প্রতিমন খিরা বিক্রী হচ্ছে ১’শ ৫০ টাকা থেকে ২’শ টাকায়, মিষ্টি কুমড়া কিনছেন প্রায় ৬ থেকে ৮ কেজি ওজনের প্রতিটি ৮টাকা থেকে ১২ টাকায়।, দেশী রসুন পাইকারী বাজারে বিক্রী হচ্ছে ৬০ টাকা কেজি, প্রায় এক কেজি মাপের এক আঁটি ডাঁটা বিক্রী হচ্ছে ৩টাকা। করলা প্রতিমন ৫’শ থেকে ৬’শ টাকা মন।

খুচরা বাজারে একই জিনিষের দাম সাধারণ ক্রেতাদের কাছ থেকে নেয়া হচ্ছে কয়েক গুন বেশি। পাইকারী বাজারে প্রতিমন পিঁয়াজ বিক্রী হচ্ছে ১২’শ টাকা মন। অর্থাৎ ৩০ টাকা কেজি। খুচরা বাজারে বিক্রী হচ্ছে ৩৫ টাকা থেকে ৪৫ টাকা কেজিতে।

পাইকারী বাজারে চাল বিক্রী হচ্ছে ৩২ টাকা থেকে ৪৩ টাকা কেজিতে। অথচ খুচরা বাজারে সেই চাল বিক্রী হচ্ছে ৩৭ টাকা থেকে ৪৮ টাকা পর্যন্ত প্রতিকেজি। কৃষি পণ্যর দাম কম ও প্রকৃত মুল্য না পাওয়াই বিপাকে পড়েছেন এখানকার সবজি উৎপাাদনকারী কৃষকরা।

ব্যবসায়ীরা বলছেন মোকামে চাহিদা কমে যাওয়াইও করোনা ভাইরাসের আ’তংকে ব্যবসীরা না আসায় মালামালের দাম কমে গেছে।