সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওপেনার ইমরুল কায়েসের বাবা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস (৬০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার (২৩ মার্চ) বেলা ১০ টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঐ এলাকার স্থানীয়রা তাকে আহতাবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

জানা যায়, তার একটি পা ভেঙে গেছে ও কানে আঘাত পেয়েছেন।

এই বিষয়ে সদর থানার ওসি শাহ দারা খান জানান;“বানি আমিন বিশ্বাস (৬০) মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেহেরপুর আসার পথে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের পাশে একটি আলমসাধুর সাথে ধাক্কায় আহত হন।”