করোনা আতঙ্কে প্রবাসী স্বামীকে রেখে পালালেন স্ত্রী’

ফেনীর ছাগলনাইয়ায় ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে প্রায় ৯০০ প্রবাসী ফিরেছেন।

হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মাত্র ২৫০ প্রবাসী। এর মধ্যে পাওয়া গেছে আ’লোচিত একটি খবর। করোনা সন্দেহে এক প্রবাসী স্বামীকে বাড়িতে রেখে বাবার বাড়িতে পালিয়েছেন স্ত্রী’।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্ম’দ। তিনি জানান, ওই প্রবাসী ইউরোপের একটি দেশ থেকে বাড়িতে ফিরেন।

স্থানীয়রা জানান, ওই প্রবাসী বাড়িতে আসার পর বিভিন্ন এলাকার বাজারে ঘোরাঘুরি করেছেন। এতে স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করেছেন। এর মধ্যে উপজে’লা প্রশাসন প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে যেতে মাইকিং করেছে।

পু’লিশের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৫০ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বাকিদের সন্ধানে কাজ চলছে। ওই এলাকায় ইউরোপের ইতালি, স্পেন, জার্মানি, মধ্যপ্রাচ্যের কুয়েত, সৌদি আরব, কাতার, আবুধাবি ও প্রতিবেশী দেশ ভারতের প্রবাসীরা বেশি এসেছেন।

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে প্রায় সাড়ে ১১ হাজার মানুষের মৃ’ত্যু হয়েছে। ভাইরাসটিতে দুই লাখ ৭৭ হাজার ১৬৯ জনআ,ক্রান্ত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশে দুইজনের মৃ’ত্যুর পাশাপাশি ২৪ জন ভাইরাসটিতে সংক্রমণ হয়েছেন। মৃ’ত ওআ,ক্রান্তরা বিদেশফেরত বা বিদেশফেরতদের সংস্প’র্শে এসেছেন। তবে বাংলাদেশে করোনা থেকে মুক্তি পেয়েছেন তিনজন।