মধ্য আমেরিকার দেশ এল সালভাদোরের রাষ্ট্রপতি নয়েব বুকেলে শনিবার গভীর রাতে দেশটিতে ৩০ দিনের জন্য কারফিউ ঘোষনা করে।
এবং ঘোষনার সাথে সাথেই তা কার্যকর করা হয়। রাষ্ট্রপতি বলেন,
কারফিউর মধ্যে প্রতি পরিবার থেকে মাত্র ১ জন বাহিরে যেতে দেওয়া হবে শুধুমাত্র তাদের পরিবারের খাবার ও ঔষধ কেনার জন্য।
মধ্য আমেরিকার এই দেশটিতে মাত্র তিনজন করেনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবরে প্রকাশ।
যারা এই কারফিউর আওতায় পরবেনা: রেস্তোঁরা, গণপরিবহন, গ্যাস স্টেশনস, সুরক্ষা সংস্থাগুলি,
বেসরকারী ক্লিনিক, ফিনান্স, হাসপাতাল, ভেটস এবং মিডিয়াতে কাজ করা লোকেরা কাজ চালিয়ে যেতে পারেন।
