জামালপুরে ক্রিকেট খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে যুবক নি’হত

ক্রিকেট খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে স্ট্যাম্পের আ’ঘাতে হাসান(১৮) নামের এক যুবকের মৃ’ত্যু হয়েছে। শনিবার দুপুরে শহরের পাথালিয়া গুয়াবড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানায়, গুয়াবাড়ি এলাকায় সন্ধি ক্লাবের পেছনে একটি মাঠে ক্রিকেট খেলা চলছিল। এ সময় ওই এলাকার আনিস মিয়ার ছেলে ইলেকট্রিক মিস্ত্রী হাসান ও মুক্তি মিয়ার ছেলে হৃদয়(১৮) খেলায় বাজি ধরেন।

বাজিতে হৃদয় হেরে গেলে হাসানের সাথে তার বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে হৃদয় খেলায় ব্যবহৃত স্ট্যাম্প দিয়ে হাসানের মাথায় সজো’রে আ’ঘাত করলে তিনি জ্ঞান হা’রিয়ে ফে’লেন।

পরে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৌমিত্র কুমার বণিত তাকে মৃ’ত ঘোষনা করেন। ঘটনার পর থেকে হৃদয় প’লাতক রয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মা’মলা দা’য়েরের প্রস্তুতি চলছে।