কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে এক পাগলের লা’শ উ’দ্ধার

কাপাসিয়া (গাজীপুর)থেকে শামসুল হুদা লিটনঃ কাপাসিয়া থানা পুলিশ ২১ মার্চ, শনিবার সকালে উপজে’লার নারায়নপুর বাজার সংলগ্ন শীতল লক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় রাসেল নামে এক পাগলের লা’শ উ’দ্ধার করেছে। সে পার্শ্ববর্তী শ্রীপুর উপজে’লার লতিফপুর গ্রামের মৃ’ত সিরাজ উদ্দিনের ছেলে।

কাপাসিয়া থানার এস আই মো. রাসেল মিয়া জানান, গত ১৯ মার্চ দুপুরে লতিফপুর এলাকায় শীতললক্ষ্যা নদীতে নেমে সাতরিয়ে বাঘিয়া যাওয়ার সময় সে পানিতে তলিয়ে যায়।

পরে ওই দিন গাজীপুর থেকে ফায়ার সাভিসের ডুবুরি দল নদীতে তল্লাসি চা’লিয়ে তাকে উ’দ্ধার করতে ব্যর্থ হয়। আজ শনিবার সকালে এলাকাবাসী নারায়পুর বাজারের সংলগ্ন শীতললক্ষ্যা নদীতে লা’শ দেখে থানায় খবর দিলে পুলিশ নদী থেকে লা’শ উ’দ্ধার করে তার আত্বীয়দের কাছে তুলে দেয়।

এলাকাবাসী জানান, রাসেল দীর্ঘ দিন ধরে মা’নসিক রুগী। তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হলে ও তার অবস্থার উন্নতি হয়নি।