বৌভাত অনুষ্ঠানে খেতে দেওয়া হল না কাউকে!

ম’রণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভোলার দৌলতখানে একটি বৌভাতের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজে’লা প্রশা*সন। শুক্রবার (২০ মা’র্চ) সকালে উপজে’লা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমা’র নাথ ও দৌলতখান থা*নার ভারপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) বজলার রহমান এ বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন।

জানা যায়, উপজে’লার চর খলিফা ৩ নম্বর ওয়ার্ডের জামাল মৃধা বাড়ির মো. কবির হোসেনের ছেলে মো. ইলিয়াছ গত ১৪ মা’র্চ ঢাকায় বিয়ে করেন। সেই অনুষ্ঠানের অংশ হিসেবে আজ শুক্রবার তাদের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়েছিলো।

কিন্তু দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারিভাবে সব জনসমাবেশ বন্ধ রাখার কথা বলা হয়েছে। সকালে খবর পেয়ে উপজে’লা নির্বাহী অফিসার ও থা*নার ওসি এসে তাদের এ বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দেন। এসময় তারা করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।

উপজে’লা নির্বাহী কর্মক’র্তা জিতেন্দ্র কুমা’র নাথ বলেন, দেশব্যাপী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারিভবে সকল সভা সমাবেশ ও জন সমাগম নিষিদ্ধ। এরই অংশ হিসেবে এ বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। করোনা মোকাবেলায় সব জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান এ কর্মক’র্তা।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতখান থা*নার ভারপ্রাপ্ত কর্মক’র্তা বজলার রহমান জানান,সকালে খবর পেয়ে আম’রা আম’রা অনুষ্ঠান স্থলে যাই। পরে মুচলেকা নিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।