করোনার ধকল সামলে উঠতে না উঠতেই এবার ভূমিকম্পের আ’ঘাত চীনে

করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে দিনদিন মৃ’তের সংখ্যা বেড়েই চলছে। সারা’বিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ’ত্যু হয়েছে ৭১৫৮ জনের। এরইমধ্যে আ’ক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৯০৬ জন।

এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৬৮৮ জন। ইতোমধ্যে বাংলাদেশে করোনাভাইরাসে আ’ক্রান্ত ২১ জন রোগী শ*নাক্ত হয়েছে।

এদিকে, প্রা’ণঘাতী করোনাভাইরাসের ধকল সামলে উঠতে না উঠতেই এবার ভূমিকম্প আ’ঘাত হেনেছে চীনে। নেপাল সীমান্তের কাছে দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শুক্রবার এই ভূমিকম্প আ’ঘাত হানে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার বলছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তিব্বতের ২৮ দশমিক ৬৩ ডিগ্রি উত্তর ও ৮৭ দশমিক ৪২ ডিগ্রি পূর্ব অক্ষাংশে। এছাড়া ভূমিকম্পের উৎপত্তি হয়েছে কেন্দ্রস্থলের ১০ কিলোমিটার ভূ-গভীরে।

তিব্বতের স্থানীয় সরকার বলছে, মাউন্ট এভারেস্টের কাছে তিব্বতের জিগ্যাজে শহরের টিঙ্গরি কাউন্টিতেও অনুভূত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৩৩ মিনিটের দিকে টিঙ্গরি কাউন্টি কেঁপে ওঠে।