গত বৃহস্পতিবার রাত থেকে অভিনেত্রী তানিন সুবহার বেশ কিছু অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহুর্তেই ভাইরাল হয়ে যায় ছবি গুলো।
এসব ছবি’র বিষয়ে তানিন সুবহা বলেন, আমাকে বদনাম করার জন্য এমনটা করা হচ্ছে। এ ছবিগুলো তিন-চার বছর আগের। কিন্তু একটি গ্রুপ কিছুদিন ধরেই আমাকে ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেইল করে আসছে।
কিন্তু আমি আর তাদের এসব বিষয় সহ্য করতে পারিনি। আর এ কারণেই তারা ছবিগুলো প্রকাশ করেছে। কারো ব্যক্তিগত ছবি এভাবে প্রকাশ একটি অপরাধ। প্রয়োজনে আমি আইনের আশ্রয় নেবো এর বিরুদ্ধে।
এদিকে তানিন সুবহাকে নিয়ে এমন বিতর্ক এই প্রথম নয়। জানা গেছে, স্বামী পনিরকে ২০০৮ সালে ডিভোর্স দেন তানিন। সে ঘরে তৃষিতা নামের এক মেয়ে আছে। এর আগে এই নায়িকার পার্লার ব্যবসার আড়ালে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের খবর আসে কতিপয় অনলাইন পোর্টালে।
সে সময় তিনি সেসব অস্বীকার করেছিলেন। তবে ওবায়দুর নামের এক ব্যবসায়ী তাননিকে গাড়ি উপহার দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও ব্যক্তিগত ছবি ফাঁস হওয়ার পর তানিনের সঙ্গে একাধিক পুরুষের সাথে সম্পর্কের বিষয় উঠে আসে। মিডিয়া পাড়ায় চলছে সেসব।
উল্লেখ্য, ২০১৫ সালে নিজ বিউটি পার্লারের কর্মী টুনিকে অপহরণ এবং অনৈতিক সম্পর্কের জড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তানিন সুবহা। অপহরণ ছাড়াও তার বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মামলাটি এখনও বিচারাধীন। গত ২৮ অক্টোবর টুনি নামের এক বিউটিশিয়ানের পরিবারের অভিযোগের ভিত্তিতে তানিনকে গ্রেপ্তার করে রাজধানীর সবুজবাগ থানা পুলিশ।
বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়ায় অভিষেক হয় ২০১৫ সালে। আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ সহ আরো কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন তিনি।
এরপর চলচ্চিত্রে অভিষেক ঘটে তানিনের। ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন তিনি।
