* জোকস-১
বিকেলে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। প্রথম বন্ধু মেয়েদের সম্পর্কে বলল-
প্রথম বন্ধু: চার ধরনের মেয়ে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।
দ্বিতীয় বন্ধু: তারা কারা?
প্রথম বন্ধু: তারা হলেন-
১. যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে মিসকল কখনোই দেয় না!
২. যে মেয়ে শপিং করতে পছন্দ করে না!
৩. যে মেয়ের মনে কোনো হিংসা নেই!
৪. যে মেয়ে উপরের তিনটি কথা পড়ার পরেও মাথা ঠান্ডা রাখতে পারে!
* জোকস-২
জরিমানা দিতে আবার পকেট মারবে
ম্যাজিস্ট্রেট: ২০ টাকা পকেট মারার জন্য তোমাকে একশ টাকা জরিমানা করা হলো।
পকেটমার: স্যার, আমার কাছে মাত্র ২০ টাকা আছে।
ম্যাজিস্ট্রেট: ২০ টাকায় হবে না।
পকেটমার: বাকি টাকা এখনই এনে দিতে পারি, কিন্তু কিছুক্ষণের জন্য ছাড়তে হবে।
* জোকস-৩
ভালো কাজের পুরস্কার!
নতুন বছরের প্রথম দিন মালিক বলছেন চাকরকে-
মালিক: গত বছর তুই বেশ ভালো কাজ করেছিস। এই নে ১০ হাজার টাকার চেক।
চাকর: চেকে তো সাইন নেই স্যার।
মালিক: এ বছর এমন ভালো কাজ করে দেখাতে পারলে আগামী বছর চেকে সই করে দেব!
