২৬ ডিসেম্বর: আজকের ধাঁধা

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১) পেট কেটে দিলে পড়ে সব লোকে খায়, না কাটলে সব প্রজার রাজাকে দিতে হয়

২) বাকলে আনে দড়ি পাতায় তরকারী

খড়িতে লাকড়ীর যোগান এটা খুব দরকারী
৩) ঘেউ-ঘেউ করনা পাহাড়া দেয় বাড়ি ভাত জল খায় না তবু দেহ শীতল ভারী

৪) বাবা নাহি জন্ম দিল জন্ম দিল পরে

ছেলে যখন জন্ম নিল মা ছিল না ঘরে

কেবা সেই, জন্ম দাতা কে সেই জন

এমন আশ্চর্য কথা শুনিছো কখন?
গতকালের ধাঁধাগুলোর উত্তর:

১) বাজার থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে, প্যান্ট খোলার পর চোখে পানি পড়ে।

উত্তর: পিয়াজ

২) যৌবনে যুবতী-বুড়োকালে লাল নেংটা হয়ে বাজারে যায় জিভে আসে জল।

উত্তর: তেঁতুল

৩) একগাছে বহুফল গা কাঁটা কাঁটা পাকলে ছাড়াও যদি হাতে লাগে আঠা

উত্তর: কাঁঠাল

৪) উপরে চুনকাম করা ভিতরে লাল ঝোল না বলতে পারলে তোমার মাথায় গন্ডগোল।

উত্তর: ডিম