নাগপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ-ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ভারত।
১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ দল। মাত্র ৯ রান করে চাহারের বলে সুন্দরের হাতে ক্যাচ দিয়ে ফিরেন লিটন। অন্যদিকে রানের খাতা না খুলেই ডুবের হাতে ক্যাচ দিয়ে চাহারের দ্বিতীয় শিকার হন সৌম্য।
এরপর দলের হাল ধরেন মিঠুন ও নাঈম। তাদের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চার-ছয়ের মারে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নাইম। এরই মধ্যে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন নাঈম। ৩৪ বলে ৭ চার ও ১ ছয়ে ৭০ রানে ব্যাট করছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২. ২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৮ রান।
