শেষ ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে বাংলাদেশ একাদশ ঘোষণা

আজ ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এদিকে সিরিজের শেষ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পরতে পারে মোসাদ্দেক হোসেন ও মোস্তাফিজুর রহমান। গ্রোয়েন ইনজুরিতে পড়েছেন মোসাদ্দেক। তার জায়গায় দেখা যেতে পারে মোহাম্মদ মিথুনকে।

অন্যদিকে দুই ম্যাচে ৬.৪ ওভার বল করে ৫০ রান দিয়েছেন মোস্তাফিজ। প্রথম শ্যাচে দুই ওভার বল করে ৭.৫০ ইকোনোমিতে দিয়েছেন ১৫ ও দ্বিতীয় ম্যাচে ৩.৪ ওভার বল করে ৯.৫৪ ইকোনোমিতে দিয়েছেন ৩৫ রান। তার পরিবর্তে প্রায় এক বছর পর টি-টোয়েন্টি খেলতে পারে আরেক বাঁ-হাতি আবু হায়দার রনি। প্রায় এক বছর পর টি-টোয়েন্টি খেলতে নামবেন তিনি।

এর আগে দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৮ উইকেট সিরিজ জয়ের ইতিহাস হাতছাড়া করে বাংলাদেশ। তবে সিরিজ জিতে ইতিহাস গড়ার সুযোগ এখনো রয়েছে টাইগারদের সামনে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিতলেই ভারতের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

আজ রবিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি। নিজেদের মাটিতে কখনো টি-টোয়েন্টিতে সিরিজে হারেনি ভারত।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মিথুন, শফিউল ইসলাম, সফিউল, আমিনুল ইসলাম ও আবু হায়দার রবি।