সর্বভারতীয় মজলিস-ই-ইত্তিহাদুল মু’সলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, বাবরি ম’সজিদের মা’মলায় সুপ্রিম কোর্টের রায়ে তিনি সন্তুষ্ট না। সুপ্রিম প্রকৃতপক্ষে সর্বোচ্চ কিন্তু ভুলের ঊর্দ্ধে না।
তিনি বলেন, রায়ে আমি সুন্তুষ্ট না। তবে সংবিধানে আমা’র পূর্ণ আস্থা রয়েছে। আমাদের বৈধ অধিকার নিয়ে আম’রা ল’ড়াই করে যাচ্ছি। দান করা পাঁচ একর জমি আমাদের দরকার নেই।
অল ইন্ডিয়া মু’সলিম পারসোনাল ল’ বোর্ডের সঙ্গে আমি একমত, তারাও রায়ে অসন্তুষ্ট বলে জানান ওয়াইসি।
অযোধ্যার শহরে একটি ম’সজিদ নির্মাণে পাঁচ একর জমি বরাদ্দে আ’দালতের নির্দেশ নিয়ে তিনি বলেন, আম’রা নিজেদের অধিকারের জন্য ল’ড়ছি।
ভারতের এই এমপি বলেন, আমা’র মত হচ্ছে, ভূমি দানের এই প্রস্তাব আমাদের প্রত্যাখ্যান করা উচিত। আমাদের পিঠ চাপড়াবেন না।
