সীমান্তে হঠাৎ বিজিবি’র সঙ্গে নায়ক দেবের কুশল বিনিময়

ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব গতকাল বৃহস্পতিবার বিকেলে ভারতের মেঘালয়ের ডাউকি এলাকার জিরো পয়েন্ট ঘুরে দেখেন। পরে জাফলং জিরো পয়েন্ট এলাকায় এসে টহলরত বিজিবি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় হঠাৎ করেই দেবকে দেখে জিরো পয়েন্ট এলাকায় আসা বাংলাদেশ ও ভারত উভয় দেশের পর্যট’করা ভিড় জমান। এ সময় তার সঙ্গে সেলফি ও ফটো সেশনের জন্য তাকে ঘিরে ধরেন। পরে বিজিবি ও বিএসএফ সদস্যদের সহায়তায় ভক্তদের ভিড় এড়িয়ে তিনি সেখান থেকে চলে যান।

জানা যায়, ভারতের ডাউকি এলাকায় একটি ছবির শুটিং শেষে জিরো পয়েন্ট দেখতে তিনি জাফলং এলাকায় আসেন। ওপার বাংলার এই নায়ক এ পর্যন্ত ৪০টির বেশি ছবিতে অ’ভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

তিনি প্রবীর নন্দী পরিচালিত ‘অ’গ্নিশপথ’ সিনেমা’র মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে অ’ভিষেক করেন। পরাণ যায় জ্বলিয়ারে রে, চ্যালেঞ্জ, খোকাবাবু, খোকা ৪২০ এর মতো একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন।