বিয়ের সকল আয়োজন সম্পন্ন। এরই মাঝে খবর আসে প্রশাসনের লোক আসছে। তাই বিয়ে বন্ধ করার জন্য বর আসার আগেই গেইট ভেঙ্গে পালিয়েছে মেয়ের বাবা। শুক্রবার দুপুরে উপজে’লার গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আড়াইহাজার উপজে’লা মহিলা বিষয়ক কর্মক’র্তা আঞ্জুমান আরা জানান, আমাদের নিকট খবর আসে উলুকান্দিতে একটি বাল্যবিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এমন খবরের ভিত্তিতে আম’রা সেখানে যাই। গিয়ে দেখি কনের বাবা গেইট ভেঙ্গে বিয়ে বন্ধ করে পালিয়েছে। মেয়েটির নাম সখিনা আক্তার। বয়স ১৪। তিনি ওই গ্রামের মিজানের মেয়ে এবং স্থানীয় মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। পার্শ্ববর্তী মোল্লার চর গ্রামের রইছ উদ্দিনের ছেলে সাইফুলের সাথে বিবাহ হওয়ার কথা ছিল।
তিনি আরো জানান, আম’রা বাল্যবিয়ে বুঝতে পেরে বিয়ে বন্ধ করে দেই। পরে মেয়েটির আত্মীয়-স্বজনদের উপজে’লায় নিয়ে আসি। বাল্যবিয়ে দিবে না বলে মুচলেকা রেখে এদের ছেড়ে দেই। এই ঘটনা টের পেয়ে বর আর বিয়ে বাড়ীতে আসেনি
