আমি চাইলে সাত দিনের মধ্যে পুুরো দেশে ধ্বংস করে দিতে পারি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চাইলে সাতদিনের মধ্যে আফগানিস্তানের যুদ্ধ জিততে পারেন। তবে তিনি বিশ্বের বুক থেকে একটি দেশকে মুছে ফেলতে চান না।
সোমবার (২২জুলাই) হোয়াইট হাউজে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন।

আফগান যুদ্ধ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা পুলিশের মতো। আমরা যুদ্ধ করছি না।

আমরা যদি আফগানিস্তানে যুদ্ধ করতে এবং জিততে চাইতাম তাহলে আমি এক সপ্তাহের মধ্যে এই যুদ্ধে জিততে পারি।

কিন্তু আমি এক কোটি লোককে হত্যা করতে চাই না। আফগানিস্তান বিশ্বের বুক থেকে মুছে যেতে পারে। আমি ওই পথে হাঁটতে চাই না।’

বৈঠকে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতেও আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।