এবারের বিপিএলে আশরাফুলের দল চূড়ান্ত!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একসময়ের পোস্টার বয় খ্যাত মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের ক্রিকেটে এক সময়ের সেরা তারকা আশরাফুল এখন অনেকটাই অবহেলিত।

বিপিএলে ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হয়ে পাঁচ বছর ক্রিকেটের বাইরে ছিলেন আশরাফুল। এরপর ফিরে ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত খেলার সুবাদে গত বিপিএলে চিটাগাং ভাইকিংসে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু নামের প্রতি সুবিচার করতে না পারায় ষষ্ঠ আসরে বেশিরভাগ সময়ে সাইট বেঞ্চে কেটেছে তার। গেল আসরে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। কোনটাতেই ভালো করতে না পারায় বিপিএলে আর দেখা যায়নি তাকে।

গতবার বিপিএলে আশরাফুলকে নেয়ার সময় অনেক আশা প্রকাশ করেছিলেন চিটাগাং মালিক পক্ষ। কিন্তু এবার? এবার তো ঘরোয়া ক্রিকেটেও ফর্মহীন আশরাফুল। একেবারেই যাচ্ছেতাই ফর্ম। কিন্তু তারপরও শোনা যাচ্ছে, আশরাফুলকে রিটেইন করবে চিটাগং। কারণ চিটাগং ভালো করেই জানে আশরাফুলেরর অভিজ্ঞতার ব্যাপার স্যাপার।