গত ১৪ জুলাই না ফেরার দেশে চলে গিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। মা*রা যাওয়ার আগে তার সন্তান এরিক এরশাদকে তিনি প্রায় ৫০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির যে ট্রাস্ট করে গেছেন। যার পুরোটার ভোগদখলকারী হলেন এরিক এরশাদ। হুসেইন মোহাম্মদ এরশাদ ও তার দ্বিতীয় স্ত্রীর সন্তান হলেন এরিক এরশাদ। এরিক একজন বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে। এরশাদ এবং বিদিশার বিবাহ বিচ্ছেদের পর ২০১১ সালে আদালতের আদেশে এরিকের দেখভালের দায়িত্ব পান এরশাদ।
তার সন্তান্দের মধ্যে এরিকই ছিল তার সবচেয়ে প্রিয়। আর তাই তার মৃ*ত্যুর আগে এরিকের জন্য তিনি ৫০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রেখে যান। যাতে তার মৃ*ত্যুর পর এরিকের জীবন চালিত করতে কোন প্রকার সমস্যায় পড়তে না হয়। স্বাভাবিকভাবে এরিকের বাবা এরশাদ মা*রা গেছেন। আমি মা হিসেবে তো ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু বাসার গেট থেকে আমাকে বিদায় করে দেওয়া হয়েছে। এমনিতেই আমার ছেলে প্রতিবন্ধী (বিশেষ চাহিদাসম্পন্ন)। এই সময়ে যেখানে তার মাকে বেশি প্রয়োজন তখন আমার ছেলেকে নিয়েও রাজনীতি হচ্ছে।
কবে ছেলে এরিক এরশাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জানতে চাইলে বিদিশা বলেন, গত সোমবার আমি বারিধারার প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলাম। কিন্তু আমাকে ভেতরে প্রবেশ করতে দেয়নি। বাসার লোকজন কেউ কথা বলছেন না। এরিক এরশাদকে প্রেসিডেন্ট পার্কে আটকে রাখা হয়েছে দাবি করে বিদিশা বলেন, কিন্তু কী অবস্থায় সে আছে, কিছুই বুঝতে পারছি না। তার সঙ্গে কীভাবে দেখা করা যায় এখন সেই চেষ্টায় আছি।
কারা ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছে না জানতে চাইলে বিদিশা বলেন, এখনও জানি না কারা আমাকে ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। রাজনীতিতে আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিদিশা বলেন, রাজনীতি নিয়ে এখন আমি ভাবছি না। আমার কাছে এখন ছেলের বিষয়টিই আগে। এরশাদ ও বিদিশা দম্পতির একমাত্র ছেলে এরিক এরশাদ। তার বয়স এখন ১৮ বছর। বিশেষ চাহিদাসম্পন্ন এরিক বারিধারার প্রেসিডেন্ট পার্কে বাবা এরশাদের সঙ্গে থাকতেন।অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করছেঃ অর্থমন্ত্রী
‘২০১৯-২০ অর্থ বছরের বাজেট হচ্ছে দেশের শ্রেষ্ঠ বাজেট। আমার স্বপ্ন ছিল এমন একটি বাজেট ঘোষণা করা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করছে।’শুক্রবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান বাজেটে এমন বিষয়বস্তু সংযোজন করা হয়েছে যা শুধু এক বছরের জন্যই নয় ২০৪১ সাল পর্যন্ত ব্যবহার করা যাবে। বিশ্বব্যাংক কখনও সাড়ে ছয় ভাগের ওপরে আমাদের প্রবৃদ্ধি হবে বলত না।এবার বিশ্বব্যাংক নিজেই বলছে, আমাদের সাত ভাগের ওপরে প্রবৃদ্ধি হবে। এবারের বাজেটের মাধ্যমে দেশের জনগণের কথা বলার চেষ্টা করেছি। সব ধরনের মানুষের চাওয়া-পাওয়ার বিষয়গুলো বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এমএ করিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, ইলিয়াস মিয়া, আবদুল হাই বাবলু, কামাল উদ্দিন, মাসুম হামিদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
