গত এক বছরে ওয়ানডে সেরা ব্যাটসম্যান মুশফিক

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ছিলেন সাকিব আল হাসান। রান করেছেন ৬০৬ রান।

স্বপ্নের মত কাটিয়েছেন টুর্নামেন্ট। হয়েছেন বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান।

সাকিবের মত আলো ছড়াতে না পারলেও বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল মুশফিকের। তবে বাংলাদেশের হয়ে গত ১ বছরে রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের নামটাই আছে সবার উপরে।

মুশফিক গত এক বছরে ২৯টি ইনিংসে ব্যাটিং করেছেন। এই সময়ে রান করেছেন ১২০৭। মুশফিকের ব্যাটিং গড় ৫২.৪৭।

মুশফিকের পর আছে সাকিব আল হাসান। ১০৮০ রান করেছেন তিনি ২০ ইনিংসে ব্যাটিং করে। গড় ৬৩.৫২।

তিন নম্বরে আছে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ২২ ইনিংসে তার রান ৮৫৩ যার গড় ৪৪.৮৯।