রিফাত হত্যা ঘটনায় অনেক জল্পনা কল্পনা শেষে গ্রেফতার করা হয়েছে ত্র স্ত্রী মিন্নিকে। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ লাইনে নেওয়া হয়। প্রথম দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইনে নিলেও প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ পরেই তাকে গ্রেফতার দেখানো হয়।
রিফাত হত্যা ঘটনায় তার স্ত্রী যে জড়িত থাকতে পারে তা সিসি টিভি ফুটেজ দেখেই অনেকটা নিশ্চিত হয়েছিল পুলিশ। তবে খুব একটা প্রমান না থাকায় গ্রেফতার করতে পারেনি। তবে পরবর্তীতে পুলিশের গোপন তথ্যের ভত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে নয়নের মা প্রথম দিকে মুখ না খুললেও পড়ে মিন্নির বিপক্ষে কথা বলেন এবং পুলিশকে তার বাড়ি তল্লাশি করতে সহায়তা করেন। আর সেই তল্লাশি চালাতে গিয়েই নয়নের বাড়িতে পাওয়া গেছে মিন্নির ব্যবহিত কিছি জিনিস। নয়নের মা আরও বলেন যে মিন্নিকে রিফাত কলেজে নামিয়ে দিয়ে যাওয়ার পর মিন্নি কলেজে না গিয়ে নয়নের বাড়িতে চলে আসতো।
পড়ে আবার কলেজের সময় শেষ হওয়ার আগেই কলেজে চলে যেত। যাতে রিফাত বুঝতে না পারে মিন্নি কথায় গিয়েছিল। এই দিকে মামলার এজাহারভুক্ত ছয় আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজীসহ বাকি তিন আসামি এখনো রিমান্ডে আছে। মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি এখনো গ্রেপ্তার হয়নি। পুলিশ বলছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
