রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা বিদিশার, যাচ্ছেন কবর জিয়ারতে

শেষ পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্ম*দ এরশাদের দাফন রংপুরের পল্লী নিবাসে হওয়াতে রংপুরবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন এরশাদের সাবেক সহধর্মীনি বিদিশা সিদ্দিক।

এক টেলিফোন বার্তায় বিদিশা সিদ্দিক বলেন, রংপুরবাসী তাদের প্রিয় সন্তানকে তাদের কাছে রেখে দিয়েছে এর চেয়ে বড় প্রতিদান আর কি হতে পারে।

তাদের সন্তানের প্রতি যে ভালবাসা দেখানো হলো এটা বাংলাদেশের জন্য একটি চীর স্ম*রণীয় ইতিহাস হয়ে রইলো। রংপুরবাসীর এ ভালবাসার জন্য বিদিশা রংপুরবাসীকে কৃতজ্ঞতা জানান।

সাবেক স্বামী হুসেইন মুহম্ম*দ এরশাদের মৃ***মুখ দেখতে দেয়া না হলেও শিগগিরই রংপুরে যাচ্ছেন বিদিশা সিদ্দিক। ছেলে এরিককে সংগে নিয়ে এরশাদের কবর জিয়ারত করবেন বলে জানালেন বিদিশা সিদ্দিক।

বিদিশা সিদ্দিক বলেন, এরিকের বাড়ি পল্লী নিবাসেই দাফন করা হয়েছে এরশাদকে। সেখানে এখন আর কারো যেতে বাঁধা নেই। ইনশাল্লাহ ছেলেকে সাথে নিয়েই রংপুরে গিয়ে এরশাদের কবর জিয়ারত করে আসবো।