শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারও টাই করেও ইংল্যান্ডের কাছে ভাগ্যের জন্য হেরে গেল নিউজিল্যান্ড।
ম্যাচের বাউন্ডারি ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
এদিকে এই ইতিহাস গড়ার পর ইংল্যান্ড দল যখন ট্রফি হাতে নাচানাচি করছে। তাদের সাথে ছিলেন ইংল্যান্ড দলের দুই মুসলিম ক্রিকেটার আদিল রশিদ ও মঈন আলি। কিন্তু যখনই শ্যাম্পেইন খোলা হয় সাথে সাথেই এই দুইজন দৌড়ে পালান সেখান থেকে।
আর এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব মুসলিম*রা মঈন ও রশিদকে বাহবা দিতে ভুলেন না।
উল্লেখ্য, নাটকীয়তার অবিশ্বাস্য সব অঙ্ক পেরিয়ে হয়তো ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচই হয়ে গেল এই ফাইনাল। তাতে একটি ক্রিকেট জাতির দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এত কাছেও গিয়েও না পাওয়ার বেদনায় পুড়তে হলো আরেকটিকে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড:২৪১/৮ (৫০), (গাপটিল ১৯, নিকোলস ৫৫, উইলিয়ামসন ৩০, টেইলর ১৫, ল্যাথাম ৪৭, নিশাম ১৯, ডি গ্র্যান্ডহোম ১৬, স্যান্টনার ৫*, হেনরি ৪, বোল্ট ১*; ওকস ৯-০-৩৭-৩, আর্চার ১০-০-৪২-১, প্লাঙ্কেট ১০-০-৪২-৩, উড ১০-১-৪৯-১, রশিদ ৮-০-৩৯-০, স্টোকস ৩-০-২০-০)।
ইংল্যান্ড: ২৪১/১০ (৫০), (রয় ১৭, বেয়ারস্টো ৩৬, রুট ৭, ম*র্গ্যান ৯, স্টোকস ৮৪*, বাটলার ৫৯, ওকস ২, প্লাঙ্কেট , আর্চার ০, রশিদ ০, উড ০; বোল্ট ১০-০-৬৭-০, হেনরি ১০-২-৪০-১, ডি গ্র্যান্ডহোম ১০-২-২৫-১, ফার্গুসন ১০-০-৫০-৩, নিশাম ৭-০-৪৩-৩, স্যান্টনার ৩-০-১১-০)।
ফল: ম্যাচ ও সুপার ওভার টাই (১৫/১৫); বাউন্ডারিতে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন ইংল্যান্ড (২৬/১৭)।
ম্যান অব দা ম্যাচ: বেন স্টোকস।
ম্যান অব দা টুর্নামেন্ট: কেন উইলিয়ামসন।
