শুরুতেই উইকেট হারাল নিউজিল্যান্ড, ব্যার্থ গাপটিল

বিশ্বকাপ ফাইনালে শিরোপর লড়াইয়ে আজকে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় ৩:৪৫ মিনিটে।

এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। আর ব্যাটিংয়ে নেমেই তারা রানের জন্য রীতিমত লড়াই করছে।

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড উইকেট হারাতে পারত শুরুতেই। তবে হেনরি নিকোলসের বিরুদ্ধে দেয়া এলবির সিদ্ধান্ত রিভিউ নিয়ে বেঁচে যান।

নিকোলস বাঁচলেও বাঁচেনি টুর্নামেন্টে বাজে খেলা গাপটিল। তিনি আউট হয়েছেন মাত্র ১৯ রান করেই। ক্রিস ওকসের বলে এলবি হলে রিভিউ নেন তিনি। কিন্তু সেটা কোন কাজে আসেনি।

এই রিপোর্ট লেখার সময় তাদের সংগ্রহ ১১ ওভারে ১ উইকেট হারিযে ৪২ রান।