এরশাদের প্রথম জানাজা সম্পন্ন

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার বাদ জোহর জানাজা শেষ হয়। এর আগে এরশাদের মরদেহ সেনা কেন্দ্রীয় মসজিদে নেয়া হয়। সকাল পৌনে ৮টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

১৫ জুলাই সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১টায় জাতীয়পার্টির কাকরাইল আফিসে নেয়া হবে। পরবর্তীতে বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এ তৃতীয় জানাজা। রাতে সিএমএইচ এর হিমঘরে রাখা হবে। ১৬ জুলাই সকাল ১০টায় হেলিকপ্টার যোগে রংপুরে নেয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে অথবা ঈদগাহ মাঠে বাদজোহর চতুর্থ জানাজা। ১৬ জুলাই বিকেলে সেনাবাহিনী কবরস্থানে দাফন করা হবে।