ঢাকা: নিউজিল্যান্ডের দেয়া ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলনা ভারতের। দলীয় রনের মাথায় ফিরে যান এবারের বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করা ওপেনার রোহিত শর্মাকে। চার বলে ১ রান করে হেনরি বলে টম লাথাম হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। শেষ অবধি কোহলিরা ৪৯.৩ ওভারে ২২১ রানেই অলআউট। ম্যাট হেনরি ৩৭ রানে ৩টি এবং ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার ও ট্রেন্ট বোল্ট।
সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে বিদায় নিতে হয় ভারতীয় দলকে। আর এই হারে মুখ খুলেছেন বাংলাদেশ দলের ক্রিকেটার সাব্বির রুম্মন।
তিনি বলেন ,’ এই বিশ্বকাপে ভারত ফেভারিট ছিলো। তবে তারা সেমিতেও লড়াই করে হেরেছে। তাদের জন্য রইলো শুভকামনা।’
এই ব্যাপারে ইমরুল কায়েস বলেন ,’ গত কয়েক বছরে ভারতের ক্রিকেট অনেক চেঞ্জ হয়েছে। এই বিশ্বকাপে অনেকেই মনে করেছিলো ভারতীয় দল জিতবে। কিন্তু তারা তো আর জিততে পারলো না।’
