বাংলাদেশের কোচ হিসেবেই এবারের ইংল্যান্ড বিশ্বকাপে যান রোডস। তবে এমনিতে তার ডেডিকেশনের কথা যে প্রায় সবারেই জানার কথা।
প্রিমিয়ার লীগথেকে বিপিএল, সবগুলো খেলা দেখতেই স্টেডিয়ামে ছুটে যেতেন তিনি। আর রোডসের ব্যাপারে এবার মুখ খুললেন পাপন নিজেই।
এই ব্যাপারে তিনি বলেন ,’ আমরা রোডসকে বাদ দিইনি। কে বললো যে রোডস কে বাদ দেওয়া হয়েছে?’
কোচ রোডস সম্পর্কে পাপন বলেন, ‘রোডসকে বাদ দেয়া হয়নি। তার সাথে অনেক কিছু নিয়ে কথা বলছি। আমরা আমাদের চিন্তা-ভাবনা তাকে জানিয়েছি। সে আমাদের ভাবনার সঙ্গে একমত হয়নি। তাই আমরা ধরে নিয়েছি রোডস আর থাকবেন না।’
পাপনের দাবি, স্টিভ রোডস বাংলাদেশ দলের কোচ থাকবেন কি থাকবেন না, সেটা তার সিদ্ধান্ত। তিনি বলেন, ‘এখন লাস্ট কল (সিদ্ধান্ত) রোডসের। আমি অপেক্ষায় আছি, হয়তো আজকালের মধ্যেই তার লাস্ট কলটা জানা যাবে।
