এইমাত্র পাওয়া শ্বাসরুদ্ধ ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

শ্বাসরুদ্ধকর এক সেমিফাইনালে ভারতকে রানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে গেল নিউজিল্যান্ড। আজ তারা ভারতকে হারিয়েছে ১৮ রানে

নিউজিল্যান্ডের দেয়া ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্টের আগুনঝড়া বোলিংয়ে মাত্র ২৪ রানেই ৪ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায় ভারত। এরপর রিশাভ পান্ট ও হার্দিক পান্ডিয়ার ৪৭ রানের জুটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ভারত। কিন্তু ১৮ রানের ব্যবধানে পান্ডিয়া ৩২ ও পান্ট ৩২ করে ফিরে গেলে আবারো চাপে পড়ে যায় ভারত।

কিন্তু সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনির ১১৬ রানের জুটিতে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে ভারত বিশেষ করে জাদেজা ছিল দুর্দান্ত ৪ ছয় ও ৪ চারে ৫৯ বলে ৭৭ রান করে ফিরে যান তিনি।

কিন্তু জাদেজা ফিরে গেলেই সব আশা শেষ হয়ে যায় ভারতের এরপরের ওভারেই ৭২ বলে ৫০ করে ধোনি রান আউট হয়ে ফিরে গেলে সব আশা শেষ হয়ে যায় ভারতের। শেষ পর্যন্ত ২২১ রানে অল আউট হয় তারা।

নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৩ টি, বোল্ট ও সেন্টনার ২ টি করে উইকেট নেন।

এর আগে

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ দ্বিতীয় দিন আবার ব্যাটিংয়ে নেমে ইনিংসের বাকি ৩.৫ ওভারে আরো ২৮ রান যোগ করে ২৩৯ রানে নিজেদের ইনিংস শেষ করে নিউজিল্যান্ড।৷ ফলে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ২৪০ রানের।

গতকাল টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি কিউইরা। শুরু করে টেস্ট মেজাজে। প্রথম ১০ ওভারে তুলে মাত্র ২৭ রান। দ্বিতীয় উইকেট অধিনায়ক উইলিয়ামসন ও হেনরি নিকোলস ৬৮ রান যোগ করলেও তা ছিল খুবই ধীরগতির। ৫১ বলে ২৮ করে নিকোলস ফিরে গেলে উইলিয়ামসনের সাথে ৬৫ রান যোগ করেন রস টেইলর।

নিজের ফিফটি তুলে ৬৭ রান করে উইলিয়ামসন ফিরে গেলে কিউই ইনিংসকে টেনে নিয়ে যান রস টেইলর। তিনি করেন ৯০ বলে ৭৪ রান। আজ শেষদিকে কোন ব্যাটসম্যান ঝড়ো ইনিংস না খেলতে পারায় নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৯ রান করে নিউজিল্যান্ড।

ভারতের ভুবনেশ্বর কুমার ৩টি উইকেট লাভ করেন।