ভারতের ‘মিনি রঞ্জি ট্রফি’ খ্যাত কে.থিম্মাপিয়াহ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ আসরের প্রথম চারদিনের ম্যাচে বিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে প্রথমে ব্যাট করছে বিসিবি একাদশ। আর ব্যাট হাতে দুর্দান্ত শতক লিটল মাস্টার হাঁকালেন মমিনুল হক।
মমিনুল ১৩ চার ও ১ ছক্কায় ১৩৫ বল মোকাবেলায় প্রথম শ্রেণীর ক্যারিয়ারের ২০তম শতকটি পূর্ণ করেন তিনি। এদিকে তার দেখানো পথে হাঁটছেন জহুরুল ইসলামও।
এর আগে স্বাগতিকদের আমন্ত্রণে ব্যাট করতে নেমে সাবধানী শুরুর পর সাইফ হাসানের উইকেট হারিয়েছে সফরকারীরা। তার আউটের পর জহুরুলের সাথে দলের হাল ধরেছেন দলনেতা মুমিনুল। উদ্বোধনী জুটিতে ৪৬ রান যোগ করার পর সাইফ আউট হন ৫০ বলে ৪ চারে ১৯ রান করে সাজঘরে ফিরেন তিনি। তার বিদায়ের পর ক্রিজে যোগ দেন মুমিনুল হক।
শেষ খবর পাওয়া পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত, ৬৪ ওভারের খেলা শেষে বিসিবি একাদশের সংগ্রহ ১ উইকেটে ২২৩ রান। মমিনুল ১৩৬ বল থেকে ১০১ রান নিয়ে ও জহুরুল হক ২০০ বল থেকে ৯৬ রান নিয়ে ব্যাট করছেন।
বিসিবি একাদশ:সাইফ হাসান, জহুরুল ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, আরিফুল হক, ইয়াসির আলি চৌধুরী, কাজী নুরুল হোসেন সোহান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।
