বেড়িয়ে এল রিফাত হত্যার আগমূহুর্তের চাঞ্চল্যকর ফুটেজ (ভিডিও)

বরগুনায় রিফাত শরীফ হ***র নতুন একটি ভিডিও নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফুটেজে দেখা গেছে- হা***র আগেই স্ত্রীকে নিয়ে সেই স্থান ত্যাগ করতে চাচ্ছিলেন রিফাত। তবে স্ত্রী মিন্নি কোনো কারণে তখন সেই স্থান ত্যাগ করতে রাজি ছিল না।

এর কিছুক্ষন পর রিফাত ফরাজী ও নয়ন বন্ড দ্বারা রিফাতের উপর হা***র শুরুতে রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন।

ভিডিও ফুটেজটির ৫ মিনিট ৩৬ সেকেন্ডে দেখা গেছে, নয়ন বন্ড, রিফাত ফরাজীরা রিফাতকে মার*ধর করতে করতে বরগুনা সরকারি কলেজ থেকে বের হচ্ছে। এদের মধ্যে একজন পেছন থেকে রিফাতকে ধরে রেখেছে। বাকি দুজন দুইহাত ধরেছে। ৫ মিনিট ৪৩ সেকেন্ডে ফুটেজে মিন্নিকে দেখা যায়, তার বাম হাতে একটি পার্স ছিল। সে পার্স হাতে স্বাভাবিকভাবে হাঁটছিল।

৫ মিনিট ৪৯ সেকেন্ডে যখন নয়নের সঙ্গীরা রিফাতের মাথায় হাত দিয়ে আঘাত করেন তখনও স্বাভাবিক ছিলেন মিন্নি। ৫ মিনিট ৫৫ সেকেন্ডে যখন সব বন্ধুরা একসঙ্গে রিফাতের ওপর ঝাঁপিয়ে পড়েন তখন প্রথমবারের মতো দৌড়ে যান মিন্নি। প্রতিরোধের চেষ্টা করেন। তখন দা বের করে কোপানো শুরু হয়। পেছন থেকে মিন্নিকে প্রতিরোধ করতে দেখা যায়।

এ ঘটনার পর নয়নরা যখন পালিয়ে যায় তখন একজন মিন্নিকে তার পার্সটি মাটি থেকে হাতে তুলে দেন। মিন্নি স্বাভাবিকভাবে সামনের দিকে হাঁটতে থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে বরগুনার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন বলেন, মিন্নি এ মামলার একজন সাক্ষী। তদন্তের স্বার্থে প্রয়োজনে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রীর সামনে স*ন্ত্রাসীরা প্রকাশ্যে রাম*দা দিয়ে কু**** গুরুতর আ** করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি হা***কারী সাব্বির আহমেদ নয়ন (নয়ন বন্ড) ও রিফাত ফরাজীর সঙ্গে লড়াই করেও তাদের থামাতে পারেননি। গুরুতর আ** রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা*রা যান।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…