হজ পালনের জন্য ছুটি চাইলেন সাকিব, খেলবেন না যে সিরিজ

বিশ্বকাপ-আয়ারল্যান্ড মিলিয়ে দীর্ঘদিনের সফর। বলা চলে টাইগার ক্রিকেটাররা এখন বেশ দূর্বল। এই মহুর্তে তাদের প্রচুর বিশ্রামের প্রয়োজন।

যে কারণে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দেখা যাবে না সাকিব আল হাসান ও লিটন কুমার দাসের মতো কয়েকজনকে।

রোববার এক বিশেষ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিপ সিলেক্টর মিনহাজুল আবেদীন নান্নু। মূলত বিশ্রাম এবং হজ পালনের জন্য সাকিবই বিসিবি বরাববর অনুরোধ জানান। বলেন, তাকে যেন একটু লম্বা সময়ের জন্য ছুটি দেওয়া হয়।

বিসিবির প্রধান সিলেক্টর নান্নু আরো জানান, ননস্টপ খেলার কারণে সাকিব খুবই টায়ার্ড। তাছাড়া পবিত্র হজ করতে যাবেন তিনি। সে জন্য তাকে ছুটি দেওয়া হয়েছে।

অন্যদিকে লিটন দাস সম্পর্কে তিনি বলেন, ‘২৮ জুলাই লিটন কুমার দাসের বিয়ে। রিয়াদ তার ইনজুরি নিয়ে একটু কনর্সান। তার মেডিকেল রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’ -ক্রিকবাজ